শিরোনাম
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী : | ০৪:৫২ পিএম, ২০২০-০৯-২০
রাজবাড়ী কুষ্টিয়া আন্ঞ্জলিক মহাসড়কের উপরে ট্রাকে রাস্তা জুড়ে বালির ব্যবসা লোডিং আনলোডিং করে যানবাহন চলাচলের ব্যাঘাত ঘটার কারণে ২০ সেপ্টেম্বর দুপুরে চরলক্ষিপুরের মুরগীরফার্ম এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। রাজবাড়ী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আরডিসি মোঃ হাবিবুল্লাহ ও সড়ক ওজনপদ উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃআশিকুল ইসলামের নেতৃত্বে রাজবাড়ী কুষ্টিয়ার প্রধান সড়কের রাস্তার উপরে বালি রেখে বিক্রির দায়ে ১১জন বালির চাতালের মালিককে প্রত্যেককে ৩০হাজার টাকা করে মোট ৩ লক্ষ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এসময় দুই বালির চাতালের ট্রাক চালককে আটক করে। সর্তক পত্রের মাধ্যমে বালি ব্যবসায়ীকে জানিয়ে দিলেও কোন প্রকার তোয়াক্কা না করে বালির ব্যবসা করে আসছিলো । আগে রাজবাড়ী সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুল ইসলামের স্বাক্ষরিত পত্র ৫-০৭-২০তারিখে মহাসগকের উপরে বালি লোডিং আনলোডিং না করার জন্য নিষেধ করেন কিন্তু বালি ব্যবসায়ীগনেরা আইনকে অমান্যকরে বিক্রি করে আসছিলো ভ্রাম্যামান আদালত পরিচালনার কাজে রাজবাড়ী সদরথানার পুলিশ সদস্যগন সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ বলেন রাজবাড়ীতে যদি মহাসড়কের রাস্তার উপরে কেহ বালি ফেলে রাস্তাদখল করে ব্যবসা করেন তাহলে তাদেরকে দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় এনে প্রত্যেকে জেল জরিমানার বিধান আছে। তিনি আরো বলেন, যদি বালি ব্যবসায়ারা রাস্তা খেকে ৪ দিনের মধে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক থেকে বালি সরিয়ে না নেয়া হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির বিধান রয়েছে। আমাদের ভ্রাম্যমান আদালতের অভিযান প্রতিদিনেই চলমান থাকবে।স্থানীয় একজন বসবাসকারী বলেন,আমরা এই এলাকায় বসবাস করি কিন্তু রাতদিন সবসময় ট্রাক দিয়ে বালি ভর্তি করে সড়কে ফেলে রাস্তাদখল করে ব্যবসা পরিচালনা করেছে। দেখার কেহ নাই যে রাস্তা দিয়ে ট্রাকে করেবালি ভর্তি যে সকল রাস্তার আবস্থা বেহাল দশা করেছে এরাই । সবসময় যদি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জেল জরিমানা বিধান থাকলে রাজবাড়ীর রাস্তাগুলোর ভালো থাকতো।আমরা প্রতিনিয়তো বাড়ীর সবাই কাশি শাষকষ্টজনিত রোগে ভুগিতেছি
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited